২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তার দুর্ভোগ নিয়ে নাগরিক সাংবাদিকতা এবং সংস্কার হচ্ছে চন্দনবাইশা সড়ক

নাভিদ ইবনে সাজিদ নির্জন নাভিদ ইবনে সাজিদ নির্জন

Published : 17 Jan 2019, 04:49 PM

Updated : 23 Jun 2022, 11:10 PM

বগুড়ার চন্দনবাইশা সড়কে জনদুর্ভোগ চরমে  শিরোনামে নাগরিক দুর্ভোগের কথা তুলে ধরেছিলাম নাগরিক সাংবাদিকতার প্লাটফর্ম ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। গত বছর ১৭ মার্চ প্রকাশ হয়েছিল আমার সেই নাগরিক প্রতিবেদন। লেখার লিংক শেয়ার হয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিসিয়াল ও ভেরিফাইড ফেইসবুক পাতাতেও।

অবশেষে বগুড়া সদরের ২০নং ওয়ার্ডের ধাওয়াপাড়া বসুন্ধরায় কৈপাড়া নামে পরিচিত এলাকাটির পাশ দিয়ে চলা চন্দনবাইশা সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে।

এই রাস্তা সংস্কার কাজে এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা গেছে। বাড়ির পাশের সড়কটি সংস্কার হওয়ায় তারা এখন  খুশি। জনসাধারণকে এই সড়কের ভোগান্তি থেকে মুক্তি দিতে উদ্যোগী হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা।