২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে খেলাম পুরি-বার্গার

সৌরভ

Published : 25 Oct 2018, 02:31 AM

Updated : 23 Jun 2022, 11:10 PM

পুরি  আর বার্গার অনেকেই খেয়েছেন, কিন্তু পুরি-বার্গার?

নামটা আমার কাছেও নতুন মনে হয়েছিল যখন রাজশাহীতে এসে প্রথম এই খাবারের নাম শুনি।

রাজশাহীর নিউমার্কেটে সবচেয়ে ভালো পুরি-বার্গার পাওয়া যায়।  প্রতিটি বার্গার ১৫ টাকায় বিক্রি হয়। দুটো পুরির মাঝখানে সালাদ, পেঁয়াজু, লেবু এবং টমেটো সস দিয়ে পরিবেশন করা হয় এই পুরি-বার্গার।