২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন

আজমাল হোসেন মামুন

Published : 21 Sep 2018, 06:27 PM

Updated : 23 Jun 2022, 11:10 PM

নদী সুরক্ষায় সকাল সাড়ে ১০টায় বারঘরিয়া সংলগ্ন মহানন্দা নদীর তীরে মানববন্ধন কর্মসূচির  আয়োজন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক টুটুল রবিউলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহ জামাল, যুবলীগ নেতা মোঃ তারাজ উদ্দীন, মানবাধিকার কর্মী সাবেকুন নাহার মুক্তা, বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতি (বসকো)'র সভাপতি আখতারুজ্জামান, সাংবাদিক ফয়সাল আজম অপু, আজমাল হোসেন মামুন এবং  জাকারিয়া হাসান জাকির প্রমুখ।

নদী রক্ষায় সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট নীতিমালা অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে  ১৭ দফা দাবি সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করা হয়।