২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় আসছে ‘কবিতা ক্যু’

সাকিব জামাল

Published : 20 Feb 2018, 05:47 PM

Updated : 23 Jun 2022, 11:12 PM

একুশে ফেব্রুয়ারি বইমেলায় আসছে আমার চতুর্থ কবিতাগ্রন্থ "কবিতা ক্যু"! বইটিতে এক সমুদ্র প্রত্যাশা নিয়ে কবিতাগুলো সংকলন করা হয়েছে।

বিশ্ব মানবতার জন্য সাম্যতা এবং নায্যতা নিশ্চিত করতে প্রয়োজন মানুষের চিন্তার-মননের। কবিতা ক্যু এর মাধ্যমে সবার মনে সব মানুষের জন্য ভালোবাসা জাগরণের প্রয়াসে কবিতায়-কবিতায় সুন্দর পৃথিবী গড়ার স্বপ্নে কবিতা ক্যু ঘটাতে এই প্রচেষ্টা।

বইটিতে থাকছে- একগুচ্ছ দ্রোহের কবিতা, একগুচ্ছ জাগরণের কবিতা, একগুচ্ছ সমতার কবিতা, একগুচ্ছ দেশত্ববোধক কবিতা, একগুচ্ছ প্রত্যাশার কবিতা, একগুচ্ছ অণু কবিতা। আশা করি পাঠকসমাজ আশাহত হবেন না।

বইটি পাওয়া যাবে বইমেলায় 'আজকাল প্রকাশনী', ৩৬৮ নম্বর স্টলে।