২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮

রোদেলা নীলা রোদেলা নীলা

Published : 04 Feb 2018, 01:16 AM

Updated : 23 Jun 2022, 11:12 PM

লম্বা ট্রাফিক জ্যাম পেরিয়ে যখন বাংলা একাডেমি প্রাঙ্গনে পা রাখলাম তখন বেলা গড়িয়ে বিকেলের পথে। শীত বিদায় নিতে আরম্ভ করেছে এই ব্যস্ত নগরীতে। এক মাস ধরে একুশে বইমেলা চলে বলে মনে হলো পাঠকরা তেমন ভাবে এখনো নিজেদের তৈরি করেননি। আর এই সুযোগে চমৎকার সব স্টলগুলোর ছবি নির্বিঘ্নে তুলে নিলাম নিজের ক্যামেরায়। যারা এখনো প্রাণের মেলায় এসে পৌঁছতে পারেননি, তাদের জন্যই আজকের বইমেলার ছবিগুলো।