২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের ‘মিনি কক্সবাজার’

আহমদ আল হুসাইন

Published : 08 Sep 2017, 08:45 PM

Updated : 23 Jun 2022, 11:14 PM

নাটোরের হালতি বিল এখন 'মিনি কক্সবাজার' নামেই পরিচিত। 'মিনি কক্সবাজার' শুনে একটু অবাক হলেন তাই না! আসলে অবাক হওয়ার কিছু নেই। সমুদ্র সৈকতের মত শো শো বাতাস আর ছলাৎ ছলাৎ ঢেউয়ের আছড়ে পড়া দেখলে কক্সবাজারের সৈকতই মনে হবে। রাস্তার দু'ধারে থৈ থৈ পানি, মাঝে পিচ ঢালা পথ। এখানে দাঁড়িয়ে বিকেলের স্নিগ্ধ বাতাস, দোলায়িত ঢেউ, শেষ বিকেলের সূর্যাস্ত দেখতে অপূর্ব লাগে।
ঈদের পরের দিন 'মিনি কক্সবাজার' খ্যাত পাটুলে গিয়ে দেখি হাজার হাজার মানুষ। ছোট বড় নৌকাগুলোতে উপচে পড়া ভিড়। সৈকতের মত এখানেও দর্শনার্থীরা গোছলের জন্য পানিতে নেমেছে।