২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জগন্নাথ জিউর আখড়ায় হাত বোমা নিক্ষেপ

সুমন দে

Published : 25 Aug 2017, 12:26 AM

Updated : 23 Jun 2022, 11:15 PM

https://www.youtube.com/watch?v=cpuXYgP1s60

৪ আগস্ট, শুক্রবার রাত ১টা ৩৯মিনিটে শ্রীশ্রী গোবিন্দ গোপাল গোস্বামীর ৭১তম শুভ আবির্ভাব উপলক্ষে অষ্টপ্রহরব্যাপি লীলা সংকির্তন উৎসবে, অতর্কিত ভাবে সিলেটে নগরীর জগন্নাথ জিউর আখড়া, জিন্দাবাজারে হাত বোমা নিক্ষেপ করে দুবৃত্তরা। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় কর্তব্যরত পুলিশসহ আখড়ার লোকজন বের হয়ে কাউকে দেখতে পারেননি বলে জানান, জগন্নাথ জিউর আখড়ার কতৃপক্ষ।

জগন্নাথ জিউর আখড়ার বাইরে থেকে জিন্দাবাজার টু বিমানবন্দর সড়ক হতে, হাত বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন নিশ্চিত করেন।