২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবে শেষ হবে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহাসড়ক সংস্কার?

মেহেদী হাসান

Published : 19 Aug 2017, 11:53 PM

Updated : 23 Jun 2022, 11:15 PM

মুক্তাগাছার নতুন বাজার এলাকায় (ময়মনসিংহ-টাংগাইল) মহাসড়কে এই ভাবে ইট বসানোর কাজ হচ্ছে। ইট বসিয়ে রাস্তার গর্ত বন্ধ করা হলেও। রাস্তার মূল কাজ এখনো শুরু হয়নি! কবে শুরু হবে সেটাও আমাদের জানা নেই, জনগণের দাবি মুক্তাগাছা উপজেলার  সত্রাশিয়া থেকে বাভকির মোড় পর্যন্ত রাস্তাটি যেন ইটের ঢালাই করা হয়। দ্রুত রাস্তাটির মূল কাজ করার অনুরোধ রইলো প্রশাসনের কাছে।

এই রাস্তাটি পূর্ণ সংস্কার হলে মুক্তাগাছার মানুষ যেমন সুন্দর ভাবে চলাফেরা করতে পারবে, তেমনি ময়মনসিংহ ও টাঙ্গাইলের যোগাযোগ ব্যবস্থাও আরো ভালো হবে বলে মনে করেন মুক্তাগাছার জনগণ।