২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতার বাড়ীতে ডাকাতি

আরীফ

Published : 20 Apr 2019, 02:14 PM

Updated : 24 Jun 2022, 12:38 AM

১৭ জুন শুক্রবার রাত ২টায় নোয়াখালী কোম্পানীগঞ্জে মুছাপুর ইউনিয়নের ছাত্র দল সভাপতি মোঃ ছালা উদ্দিনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল হামলা করে সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছাত্রদল নেতা ছালা উদ্দিন কৌশলে ঘর থেকে পালিয়ে কোন রকম রক্ষা পায়।
ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী দাবী করেছে, সরকার দলীয় সমর্থকরা ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। তবে এঘটনার পর এলাকার সরকার দলীয় সমর্থক চিহ্নিত ডাকাত দলের সদস্য আজাদ,রুবেল, রাহাত পলাতাক রয়েছে। এর আগেও তাদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
ছাত্রদল নেতা ছালা উদ্দিনের অভিযোগ, ছাত্রদল করার কারণেই তাকে হত্যা করার জন্য ডাকাতরা তার বাড়ীতে হামলা করেছে।
ডাকাতির ঘটনায় মামলা করলে প্রাণে মেরে পেলার হুমকিও দিচ্চে বলে তিনি অভিযোগ করেন। যার কারণে তিনি মামলা করতে ভয় পাচ্ছেন।