২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের খোঁজে আমি

আসাদুজ্জামান

Published : 20 Jun 2017, 12:04 AM

Updated : 23 Jun 2022, 11:16 PM

প্রিয় ব্লগ ডট বিডিনিউজ২৪ ডটকমে অনেক দিন হল আমি আসি না। একমাত্র ব্লগ ডট বিডিনিউজ২৪ ডট কম ব্লগটি আমাদের মত মানুষদের নাগরিক সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকে। যেখানে শিক্ষাগত যোগ্যতার গণ্ডিতে বাধা সাংবাদিকতা সেখানে আপনারাই দিয়েছে আমাদের মর্যাদা।  শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু অসৎ বা ঘটনার অন্তরালের ঘটনা তুলে আনতে অক্ষম তারপরও সে সাংবাদিকতার মর্যাদা পায়, কিন্তু একটু খানি শিক্ষাগত যোগ্যতার অভাবে অনেক প্রতিভাবান সাংবাদিক বা সংবাদকর্মী প্রিয় মানুষটি দীর্ঘশ্বাস ছাড়ে আর একলা পথে চলে। ঐ একলা মানুষটির পাশে দাঁড়িয়েছেন আপনারা আর সেই আপনাদেরই আমি বেমালুম ভুলে আছি!