২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালকে হরতাল। আহা কি আনন্দ আকাশে বাতাসে…!!!

মহিবুল ইসলাম নাসিফ

Published : 11 Jun 2011, 11:15 PM

Updated : 24 Jun 2022, 12:39 AM

আপনি কি একজন ছাত্র? চাকুরীজীবি?
তাহলে তো মজায় থাকার কথা। কারন আগামী রোববার-সোমবার টানা ৩৬ ঘণ্টা হরতাল। ২ দিন মুফতে ছুটি পেয়ে গেলেন।
আর যারা ব্যবসা নিয়ে ভয়ে আছেন তাদের বলি, বাংলাদেশে থাকেন এটা ভুলে যাবেন না। এ দেশের নাগরিক হিসেবে আপনার কিছুটা ক্ষতি প্রাপ্য।
তাছাড়া আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হরতাল পরিবেশবান্ধব, so, আর কথা বাড়াইয়া লাভ নাই।

এতটুকু পড়ে যারা ভাবছেন, "এই পোলা দেখি ফাইজলামি করতাছে", তাদের বলি "ভাই অনেক কষ্ট নিয়েই এসব বলছি"।
কিন্তু এই দেশে তো আমাদের মত সাধারণ public -দের কষ্ট দেখার time কারো নাই।

এজন্যই বলি,"কালকে হরতাল,আহা কি আনন্দ আকাশে বাতাসে…!!!"