২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুমি দিলে ভালবাসা উজাড় করে তাইতো পেলে বড় উপহার, স্যালুট তোমায় নিতাই দা

আতাস্বপন

Published : 27 Feb 2017, 10:27 PM

Updated : 23 Jun 2022, 11:19 PM

গত বছর জাবির এক আড্ডায় প্রথম সাক্ষাৎ তার সাথে। খুব অল্প সময়ের আলাপ পরিচয় অথচ মনে হল কত দিনের চেনা যেন। তার স্বভাব সুলভ ব্যবহারই মানুষকে তার খুব কাছে নিয়ে আসে। এই মানুষটিযে সম্মাননা পাবেন এটা তার ন্যায্য অর্জন। হ্যা, আমি নিতাই দার কথা বলছি। হ্যংলা পাতলা লোকটির মাঝে যে একটা অন্যরকম ব্যপার আছে এটা তার কাছাকাছি না গেলে বুঝা যাবে না। প্রথম সাক্ষাতে আমাকে দিয়েছেলেন ভালবাসা জড়ানো উপহার। আজ ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম  তাকে দিলো শ্রেষ্ঠ উপহার। এ জন্য ব্লগের সিলেকশন টিমকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আর নিতাদা স্যালুট জানাই তোমাকে । পরমকরুনাময় তোমাকে সুস্থ রাখুন। তোমার লেখনি শক্তিকে সত্য সুন্দরের পথে আরো বেগবান করুন।

সত্যই আমি ভাল একটা সময় মিস করলাম। যাব যাব করে সময় করে বই মেলায় যেতে পারলাম না। নিজের একটা লেখা নাকি বেড়িয়েছে নগর নাব্যতে তা এখনো সাদা কাগজের কাল অক্ষর ধরে ধরে পড়া হলো না। যাই হোক আল্লাহ চাহেতো আবার আমাদের দেখা হবে। এই প্রত্যাশায় রইলাম।