২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যরা বনে সুন্দর; আর অসুস্থরা মেন্টালে!

সুকান্ত কুমার সাহা

Published : 18 Jul 2016, 06:40 PM

Updated : 28 Apr 2022, 01:08 AM

একটা জিনিস খেয়াল করলাম, আমাদের কয়েকজন মন্ত্রী ম্যাডকাউ আর সেলফি রোগে আক্রান্ত! সুযোগ পেলেই এরা যেখানে সেখানে গুঁতাগুঁতি করে, সেলফি তোলে আর পোষ্ট মারে।

অনেক ভেবে দেখলাম, ম্যাডকাউ রোগ যেমন গোয়ালের জন্য বিপদজনক, বার্ড ফ্লু যেভাবে পোল্টিশিল্পে ধ্বস নামায়; তেমনি রোগাক্রান্ত মন্ত্রীগনও মন্ত্রীসভা তথা সরকারের জন্য বিপদজনক।

কিছুই বলা যায় না? কখন যে এরা বন্ধুবেশে পিছন থেকে ছুরি মারে? আফটার অল অসুস্থ বলে কথা?

কথায় আছে- বন্যরা বনে সুন্দর; আর অসুস্থরা মেন্টালে! আই মিন হাসপাতালে!

অফটপিকঃ যদিও এতে একমাত্র জনগণই ভুগবে কিন্তু জনগণ তো আবার আমপাবলিক, তাই তাদেরকে বড় ব্যাপারে না জড়ানোই ভাল! ম্যাটার সিরিয়াস!

১৮/০৭/২০১৬