২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যমান ব্যবস্থায় জনগণের চেয়ে কোনোকিছুই ভালো হওয়া সম্ভব নয়

দিব্যেন্দু দ্বীপ

Published : 18 Sep 2015, 12:53 PM

Updated : 23 Jun 2022, 11:32 PM

আমরা আশা করি জনগণ খারাপ হলেও পুলিশ ভালো হবে! কিন্তু কি করে তা সম্ভব?
এই জনগণই তো পুলিশ, নাকি?
আমরা আশা করি জনগণ খারাপ হলেও সরকার ভালো হবে! ক্যামনে?
এই জনগণইতো সরকার, নাকি?
আমরা আশা করি ছাত্ররা খারাপ হলেও শিক্ষক ভালো হবে! উপায়টা কি?
ছাত্ররাই তো শিক্ষক।
বর্তমানে জনগণের শক্তির আরেকটা জায়গা আছে। বর্তমানে সারাবিশ্বে মিডিয়া অনেক শক্তিশালী, আর এই মিডিয়ার খোরাক আসে প্রত্যক্ষভাবে কোম্পানিগুলোর কাছ থেকে, কিন্তু পরোক্ষভাবে জনগণের কাছ থেকে। কোম্পানির (পণ্যের) বৈশিষ্ট্য হচ্ছে জনগণের পিছু নেওয়া। জনগণ যেমন পণ্য তেমন, মিডিয়া তেমন, আবার জনগণ তেমন। এটা একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে সবাই ঘুরতেছে। বর্তমান ব্যবস্থায় উৎকর্ষ সাধান খুবই কঠিন।
জনপ্রিয় হতে গেলে বেশি সংখ্যাক জনগণকে নিজের অস্তিত্বের সাথে ক্যারি করতে হয়, অর্থাৎ নিজের অস্তিত্বকে জনগণের পছন্দ মাফিক সাজাতে হয়, ওদের পছন্দের কথা বলতে হয়। অবশেষে বর্তমান জনগণ এবং তাদের বর্তমান বৈশিষ্টই জিতে যায় বিদ্যমান ব্যবস্থায়। তাই হয়ত মানুষের ক্রমবিকাশ এখন খুবই ধীর, বলা যায় স্থবির।