২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশ দেওয়ার কথা বলে নিজেদের ছোট করবেন না

বাদশা বুলবুল

Published : 23 Jun 2015, 09:45 AM

Updated : 23 Jun 2022, 11:35 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইদানীং দেখা যাচ্ছে ভারতকে বাঁশ দেওয়া নিয়ে অনেকেই স্টাটাস দিচ্ছে। কিন্তু আমি বলি কেন এই বাঁশ দেওয়ার কথা বলা হচ্ছে? যখন বাংলাদেশ জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছিল তখন কেউ তো তাদের বাঁশ দেওয়ার কথা বলিনি। আর এটার মাধ্যমে তো আমরা নিজেরাই আমাদের দুর্বলতা প্রকাশ করছি। আমাদের চোখে জিম্বাবুয়ে একটা ক্ৰিকেট দল, ভারতও একটা ক্ৰিকেট দল। ভারতকে হারানো আমাদের জন্য অলৌকিক কিছু তো না। তাহলে কেন আমরা নিজেরা নিজেদের ছোট করব?

আমাদের লক্ষ্য এখন ভারতকে হোয়াইট ওয়াশ করা। আমি তো ভারতের সামনে হোয়াইট ওয়াশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না।