০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

না বুঝে থাকলে যা; কাম আছে!

সুকান্ত কুমার সাহা

Published : 29 May 2015, 10:45 AM

Updated : 23 Jun 2022, 11:36 PM

বন্ধু বলিল, শুনেছিস! বিএনপি বলেছে, তারা নাকি কোনদিনই ভারতের বিরোধিতা করে নাই?

বললাম, শুনেছি! কথা তো ঠিকই আছে!

বন্ধু বলিল, বুঝলাম না? ক্লিয়ার কর!

বললাম, এই যেমন তুই! আমি যখন আমির খানের প্রশংসা করে স্ট্যাটাস দেই; তুই তখন লাইক দিয়ে, প্রশংসা করে আমার ফেসবুক ফাটাইয়া ফালাশ! আবার যখন আমি শচিনের প্রশংসা করি- তখন এই তুইই ভারতের দালাল বলে আমারে গালি দেস! বিএনপি'ও তাই! ওরা তো ভারতের বিরোধিতা করে নাই; করেছে উলুধ্বনির বিরোধিতা! এবার বুঝছোস? না বুঝে থাকলে যা; কাম আছে!

২৮/০৫/২০১৫