২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসের পথে গনতন্ত্র

মোঃ আসাদুজ্জামান

Published : 30 Apr 2015, 11:55 AM

Updated : 23 Jun 2022, 11:37 PM

রাজনৈতিক দিক থেকে বিএনপির মাঝে যে চরম নির্বুদ্ধিতা আছে তা আবারো প্রমাণিত হলো ২৮ এপ্রিল ভোট গ্রহণ সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মাধ্যমে । যদিও দীর্ঘদিন যাবত তারা বলে আসছে আওয়ামী লীগের অধিনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় তবুও নির্বাচন করা তাদের নির্বুদ্ধতা বৈ কি? ভোট কারচুপির অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জনগনকে বিভ্রান্ত করা আদৌ ভালো কাজ হয়নি । সরে না দাড়ালে হয়তো একটি আসনে অন্তত তারা জিততে পারতো । তাহলেও ক্ষমতাসীন দের জন্য সেটা হত চরম অসস্তিকর । এ নির্বাচনে আওয়ামী লীগ জিতলেও জেতে নি গনতন্ত্র, হেরেছে জাতি । হেরেছে ১৬ কোটি মানুষ । সেই সাথে ধ্বংস হয়েছে গনতন্ত্র ।