২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসভ্যদের দরকার কিছু ক্ষমতা

দিব্যেন্দু দ্বীপ

Published : 27 Apr 2015, 12:49 AM

Updated : 23 Jun 2022, 11:37 PM

অসভ্যদের কুকর্মর জন্য দরকার হয় কিছু ক্ষমতার, তা অঅওয়ামী লীগ, বিএনপি বা জামাত একটা সোর্স থেকে আসলেই হয়। যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, তাই স্বাভাবিকভাবেই আওয়ামী লীগে ভর করলে বেশি লাভ। এটা হচ্ছে ক্ষুদ্র সংস্করণ। দুর্বৃত্তের অর্থনীতি এবং বর্বরতা পুরোটা বুঝতে হলে সামাজিক ঈশ্বর তত্ত্ব বুঝতে হবে। সংখ্যাগরিষ্ট জনগণ ঈশ্বরকে ক্ষমতায় বসিয়ে রেখেছে, কিন্তু ঈশ্বরের দখল জনগণের হাতে নেই। জনগণ আছে ঈশ্বরের পায়, আর ঈশ্বরের ঘাড়ে চেপেছে ঐ দুর্বৃত্তরাই।