২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের কর্মসূচী স্থগিত

monashah

Published : 10 May 2011, 10:55 PM

Updated : 24 Jun 2022, 12:44 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের দেয়া পাল্টাপাল্টি কর্মসূচীর স্থগিত বিদ্রোহী গ্রুপ । আজগর-পারভেজ গ্রুপ গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষনা দেয়। এর আগে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে অবস্থানরত আজগর-পারভেজ গ্রুপ এবং শনিবার ক্যাম্পাসের বাইরে অবস্থানরত সভাপতি-সাধারণ সম্পাদকের গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণা করেছিল। ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের স্থায়ী বহিস্কার, অবিলম্বে গ্রেপ্তার এবং গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির দাবীতে দেয়া সাতদিন ব্যাপী কর্মসূচীর চতুর্থ দিনে এ কর্মসূচী স্থগিত করা হয়। এ বিষয়ে ক্যাম্পাসে অবস্থানকারী গ্রুপের নেতা এস এম নিয়ামুল পারভেজ বলেন,' সভাপতি সাফিনের ছাত্রত্ব বাতিল হওয়ায় ত্যাগী নেতা কর্মীরা এ কর্মসূচী স্থগিত করেছে'।