২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয়ে কাঁটাতারের বেড়া

রিপন ইমরান

Published : 09 Feb 2015, 09:22 PM

Updated : 23 Jun 2022, 11:40 PM

শুনলাম খালেদার কার্যালয় কাঁটাতারে ঘিরছে বিএনপি। বাহ্ কী আনন্দ! আমাদের অরক্ষিত রেখে আপনি হচ্ছেন সুরক্ষিত। আপনি না আপোষহীন নেত্রী? তাহলে নিজেকে কাঁটাতারে ঘিরে জনগনের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন কেন? রাস্তায় বেরিয়ে আসুন।
এই কাঁটাতার দেখলেই অ‍ামার আর্মি ক্যাম্প বা সীমান্তের কথা মনে পড়ে। যেখানে র্নিদ্বিধায় বুলেটের খেলা চলে। আমি কখনো দেখিনি কাউকে নিজের ডেরা এভাবে কাঁটাতারে ঘিরে রাখতে।  অবশ্য আমরা ছোটলোকেরা দেখেছিই বা কতোটুকু! তবুও এভাবে ঘিরে ফেলছেন কেন নিজেকে? কীসের ভয়ে?

ক'দিন আগেই না পুলিশের বেষ্টনি ভেঙে বেরুতে চাইছিলেন আমাদের অধিকার রক্ষা করবেন বলে, আজ আবার নিজেই সুরক্ষার বেড়ি পড়ছেন! যদি বলেন সরকারি বাহিনীর কাছ থেকে রেহাই পেতে এই ব্যবস্থা, তাহলে বলতেই হয় আর যাই ভাবেন আমাদের বোকা ভাববেন না। কারন আমরা জানি,  আততায়ীর বুলেট কখনো কাঁটাতার আটকাতে পারেনি। কাঁটাতার পারেনি মৃত মানুষের ঢল আটকাতে। তাই বেরিয়ে আসুন ওই কাঁটাতারের বেড়াজাল থেকে!