২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর মৃত্যু ও আমরা

মোঃ আসাদুজ্জামান

Published : 27 Jan 2015, 12:52 PM

Updated : 23 Jun 2022, 11:41 PM

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর ফেজবুকে কিছু বন্ধুর স্টাটাস দেখেছিলাম যেখানে বলা হয়েছিল কোকোর লাশ যেন বিমানবন্দর থেকে বাসায় নিতে পারে সে রকম একটি ঘোষণা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হোক । সে সেটা বলেছিল কেন ? অবশ্যই বিএনপির প্রতি তার অনিহা থেকেই সে এ কথা বলেছিল । তার অনিহা টা কোথায়? অবশ্যই তার অনিহা হচ্ছে যে মা তার ছেলের মৃত্যু শোকে কাতর থাকার পরও অবরোধ চালিয়ে যেতে বলে তার সেই ছেলের লাশ যেন তার দেয়া অবরোধের স্বীকার হয় । কিন্তু আমরা সাধারণ পাবলিক আম জনতা অত খারাপ না তাই কোকোর লাশ আটকানো হল না । আর আটকানো তো আদৌ উচিত না । তবে বিএনপির অবরোধ শান্তিপূর্ণ হোক এটাই আমাদের প্রত্যাশা । অন্তত তারা মানুষ খুনের মত জঘন্য কাজ থেকে বিরত থাকুক । এটাই আমার চাওয়া ।