২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম

অভিষেক চট্টোপাধ্যায়

Published : 10 Jan 2015, 05:15 PM

Updated : 23 Jun 2022, 11:41 PM

সেই দিন হঠাৎ একজন আমায় বললেন……"চালিয়ে যাও, তোমার হবে।"
আমি কিছু বলতে গিয়েও থমকে একবার বক্তার দিকে তাকালাম।
শুধু তাকিয়েই থাকলাম…
অস্ফুটভাবেও তার মুখের উপর জিজ্ঞাসা করতে পারলাম না,
"কোন জিনিষটা চালানোর কথা বলছেন? জীবন? নাকি কলম?"
শুধু তাকিয়েই থাকলাম।
একটা সহজ কথা বোঝাতে পারলাম না।
"জীবনের উপর যেমন কলম চালানো যায় না…তেমন, কলম দিয়েও জীবন চালানো যায় না।"
তাই…শুধু তাকিয়েই থাকলাম।