২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ মন্ত্রণালয় ও মাননীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন! মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তরকে ধন্যবাদ!

শহীদুল্লাহ শরীফ

Published : 26 Nov 2014, 12:19 AM

Updated : 23 Jun 2022, 11:42 PM

একটি মানপত্রের খসড়া:

হে জন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় মন্ত্রণালয়! আপনাদের অভিবাদন জানাই! গত কয়েক বছর ধরে আমরা পর্যবেক্ষণ করছি, আপনাদের তথা অর্থমন্ত্রণালয়ে নানান আর্থিক অনিয়ম হচ্ছে। কিন্তু স্বীকৃতি পেল অবশেষে যে "আর্থিক 'অনিয়মের' শীর্ষেঅর্থমন্ত্রণালয়"। যে কোনো দিক দিয়ে কেউ শীর্ষেস্থান করতে পারলে তাকে অভিবাদন জানানো উচিত। তাই আপনাদের তথা অর্থমন্ত্রণালয়কে তার দায়িত্বশীলতা ও দায়ত্বশীল মাননীয়মন্ত্রীসহ সকলকে জাতির পক্ষ থেকে অভিভাদন জানাচ্ছি!

(বড়হাততালি)

সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এই গুরুত্বপূর্ণ শনাক্তকরণের কাজটি করেছেন, সেই মহাহিসাবনিরীক্ষকও নিয়ন্ত্রকের দপ্তরকে !

(বড়হাততালি)

আমরা আশা করি, মহাহিসাবনিরীক্ষকও নিয়ন্ত্রকের দপ্তর এভাবে আর্থিক 'অনিয়মের' শীর্ষে যারা তাদের শনাক্ত করে জাতিকে জানাবেন, আমাদের কৃতার্থ করবেন, সেটা নিয়মিত ও গনমাধ্যেমে ফলাও করে অভিনন্দনের সুযোগ দিয়ে।