২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ

মাহি জামান

Published : 29 May 2014, 12:45 AM

Updated : 23 Jun 2022, 11:51 PM

জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাছিনা বলেছেন আওয়ামী লীগে বিএনপি-জামায়াতের লোকজন অনুপ্রবেশ করে দেশব্যাপী খুন, গুম ও অপহরণের মত দুষ্কর্ম চালাচ্ছে। নারায়নগঞ্জের সেভেন মার্ডার মামলার প্রধান অভিযুক্ত নুর হোসেনের এক সময়ে বিএনপি সংশ্লিষ্টতা এবং ফেনীতে একরাম হত্যায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার এর জড়িত থাকার খবর প্রধানমন্ত্রীর বক্তব্যের যৌক্তিকতা প্রমানে সহায়ক। সরকারের অারো কয়েকজন মন্ত্রীও একই ধরনের অভিযোগ করে চলেছেন প্রায় নিয়মিত। আমার প্রশ্ন হলো অবস্থা যদি এমনটাই হয় তাহলে সরকার কেন বিএনপি জামায়াতের অনুপ্রবেশকারীদের অপকর্মের বোঝা বহন করছে? দল থেকে এসব দুষ্কৃতিকারীদের বিতাড়িত করে শামীম ওসমান, জয়নাল হাজারী, নিজাম হাজারী, লক্ষীপুরের তাহেরদের মত নিষ্পাপ চরিত্রের নেতাদের নিয়ে সন্ত্রাস মুক্ত দেশ গড়ায় সরকারের মনযোগী হওয়া উচিত নয় কি?