২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দখল হয়ে যাচ্ছে ধানমন্ডি মাঠ

কালবৈশাখী ঝড়

Published : 30 Mar 2014, 02:25 PM

Updated : 23 Jun 2022, 11:52 PM

দখল হয়ে যাচ্ছে ধানমন্ডি মাঠ!
চোখের সামনে খেলার মাঠ নষ্টকরে বিল্ডিং তোলা হচ্ছে।
ধানমন্ডির ৮ নং খেলার মাঠের মাঝে নির্মান হচ্ছে স্থাপনা।

বংগবন্ধু ও শেখ জামালের নাম ভাংগিয়ে ৫০টির বেশি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন ও হাইকোর্টের রায় কে বুড়ো আঙ্গুল দেখিয়ে খেলার মাঠ দখল করে নির্মান চালিয়ে যাচ্ছে! ওরে … তোরা বংগবন্ধুরে আর কত নীচে নামাবি?

ধানমন্ডি মাঠ (৮নং) সবার জন্য উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।

৫০টির বেশি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন দির্ঘদিন যৌথভাবে এ দাবি জানিয়ে আসছে।
অবিলম্বে ধানমন্ডি মাঠের ভেতরের সব স্থাপনা নির্মাণ বন্ধ হোক,
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।

দলবাজি বাদদিয়ে সবার জন্য মাঠটি উন্মুক্ত করাসহ পাঁচ দফা দাবির সাথে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।