২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই বছরেও ডিজিটালের ছোঁয়া লাগেনি পিআইডিতে

রেহমান আসাদ

Published : 03 May 2011, 07:50 PM

Updated : 25 Jun 2022, 11:06 PM


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে গড়ার ঘোষনা দিলেও সরকারের আড়াই বছরে পিআইডিতে ডিজিটালের ছোঁয়া এখনো লাগেনি। পিআইডি থেকে প্রকাশিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের ছবি গুলোতে থাকে বিভিন্ন দাগ। ছবিগুলো দেখলো অনেক সময় মনে হয় কয়েক বছরের পুরানো। গত কয়েক মাসের ছবি পর্যবেক্ষণের পর এইরকম চিত্র ফুটে উঠতে দেখা গেছে।