২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই রায়ের দায় আওয়ামী সরকারের!

সোহাগ সকাল

Published : 05 Feb 2013, 04:55 PM

Updated : 23 Jun 2022, 11:55 PM

বাচ্চু রাজাকারকে যেই অপরাধে অভিযুক্ত করে ফাঁসির রায় দেয়া হয়েছিল, সেই একই অপরাধে অভিযুক্ত ও প্রমাণিত আব্দুল কাদের মোল্লা পেল মিছেমিছি খেলার মতো একটা শাস্তি। বিশ্বজিৎ-এর খুনীদের আওয়ামীলীগ যেভাবে বাঁচাতে চেষ্টা করেছে, সেই একই তরিকায় এবার বাঁচিয়ে দিল কসাই কাদেরকে। বাচ্চু রাজাকার পলাতক, তাই তাঁর ফাঁসির রায় দেয়া হয়েছে। বাচ্চু ইস্যুতে জামায়াত-শিবির তেমন লম্ফঝম্ফ দেখায়নি, তাই তাঁর ফাঁসির রায় দেয়া হয়েছে। ঠিক না?

ওহে আওয়ামী সরকার! পদ্মা সেতুর দুর্নীতি মামলায় অভিযুক্ত আবুলকে বাঁচানোর সময় আইন থাকে তোমাদের হাতে। তাকে নিরপরাধ বানাতে তোমাদের মোটেও কষ্ট হয়না। আর রাজাকারদের বিচারের সময় আইন চলে যায় অন্যের হাতে? আমরা ফিডার খাই??

রাজাকারদের বাঁচানোর অভিযোগে তোমরাও প্রত্যক্ষভাবে রাজাকারপন্থী। ধিক জামায়াত! ধিক আওয়ামীলীগ!