২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশবাহিনী

শুভাশীষ চৌধুরী

Published : 29 Jan 2013, 12:35 AM

Updated : 23 Jun 2022, 11:55 PM

আবার শিবির হামলে পড়লো পুলিশের উপর। ব্যাপারখানা কি? পুলিশ কি মহল বিশেষের ইশারায় ইচ্ছে করেই এদের উপর আঘাত করেনা নাকি তারা এই নরপশুদের ভয় পায়? বামপন্থীদের হরতালে তো হেভি প্যাঁদানি দিলো আন্দোলনকারীদেরকে। শিবিরকে এতো ভয় কেনো? এই শিবিরের হামলা সম্পর্কে আবার দুই মন্ত্রীর বক্তব্য দুই রকম। সব সময় যা হয় আর কি। তবে স্বরাষ্ট্রমন্ত্রীদের বক্তব্য সব সময় যে একইরকম তা আমরা সবাই জানি। এই ধরনের একই সুরের বক্তব্যর ব্যাপারটা রহস্যময়। সব সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীদের বক্তব্য বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে হুবহু একইরকম। তবে বামপন্থী হরতালে হিরো বনে যাওয়া পুলিশদের এবার শিবিরের প্যাঁদানি খাওয়া দেখতে তেমন খারাপ লাগে নাই।