ব্রাহ্মণবাড়ীয়ার জাল টাকার ব্যবসায়ীরা কে কোথায়?
ব্রাহ্মণবাড়ীয়ার সবখানেই জালটাকার ছড়াছড়ি। খোঁজ নিয়ে জানা যায়, আশুগঞ্জ ও নবীনগর উপজেলার তিনজন লোক জাল টাকার ব্যবসা করছে। তার মেধ্যে আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মৃত কালা মিয়া মহুরির ছেলে মনির ফারুকি, নবীনগর উপজেলার থানার কান্দী গ্রামের আবু মেম্বারের ছেলে মদন মিয়া ও আশুগঞ্জ উপজেলার লালপুরের নয়াগাও গ্রামের মানিক মিয়া। তার মধ্যে মনির ফারুকি ও মদন মিয়া শুধু জাল টাকার ব্যবসায়ীই নয়,তাদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী করার অভিযোগও আছে।তারা চোরের গডফাদার ও অস্ত্র ব্যবসা করারও প্রমান মিলেছে।
