২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ জাদুঘরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের ব্লগাররা! অভিবাদন তোমাদের!

নাছির মাহমুদ

Published : 01 Dec 2012, 11:51 PM

Updated : 23 Jun 2022, 11:58 PM

মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের ব্লগারদের উপস্থিতির ছবিটি আমাকে দারুন ভাবে আন্দোলিত করেছে। আমন্ত্রণ জানিয়েছিলেন সকল ব্লগারকে উপস্থিত হতে। কিন্তু আমরা যারা অজোপাড়া গাঁয়ে বাস করি, যারা ক্ষুদে চাকুরি করে পেটের ভাত যোগাই তারা ঢাকায় গিয়ে আপনাদের সঙ্গী হতে না পারলেও পূর্ণ অনুভূতি আপনাদের সাথেই ছিল। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ স্বাধীণতার স্মৃতিকে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে নির্মিতব্য মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ তহবিল সংগ্রহের প্রচারে আপনাদের প্রচেষ্ঠা ইতিহাসের পাতায় মাইল ফলক হয়ে থাকবে।

আপনাদের এ প্রয়াস পূর্ণতা পাক- এটাই কামনা। শত ব্যস্ততা ফেলে এরকম একটি সুন্দর ও মহত কাজে আপনারা যারা নিজেদের সম্পৃক্ত করেছেন তাদের প্রতি আমার অন্তরের অন্ত:স্থল থেকে অভিবাদন।