২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস কাঞ্চনে কার এলার্জি?

শাহরিয়ান আহমেদ

Published : 22 Nov 2012, 06:29 PM

Updated : 23 Jun 2022, 11:59 PM

আমার ছোট্ট একটি প্রতিবাদ। নিরাপদ সড়কের দাবিতে ইলিয়াস কাঞ্চনের এই আন্দোলন তো আজকের না, দেড় যুগ ধরে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই ব্যানারে মোটামুটি একাই আন্দোলন করে আসছেন। আর নিরাপদ সড়ক চাই নামটি শুনলেও তো ইলিয়াস কাঞ্চন ছাড়া অন্য কারো চেহারা চোখে ভাসে না।

ইলিয়াস কাঞ্চনের এই অবদান সারা দেশের মানুষ জানে, মানুষকে সচেতন করার জন্য ওনার চেষ্টা তো আমরা দেখেছি। ১৯ টি বছর ধরে লোকটি নিরাপদ সড়ক চাই নামের ব্যনারে আন্দোলন করে আসছে যার স্বীকৃতি সরকার দিতেই পারে।

তবে ইলিয়াস কাঞ্চনে কার এলার্জি হল?