২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন জট

মাহফুজ আহেমদ

Published : 21 Nov 2012, 04:19 PM

Updated : 23 Jun 2022, 11:59 PM

আধুনিকতার ছোঁয়া যেন বিড়ম্বনা কারন হয়ে দাঁড়িয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরিক্ষার আবেদনের জন্য দেওয়া ওয়েব সাইট যেন ৯০ বছরের বৃদ্ধের মত অচল। একটা আবেদন ফরম উঠানোর জন্য আজ ২ দিন চেষ্টা করেও আবেদন সম্পন্ন করতে পারিনাই। একটি বিভাগ সম্পন্ন করে অন্য বিভাগে যেতেই server error । যেন এক যন্ত্রনার কারন হয়ে দাড়িয়েছে। প্রদত্ত ওয়েব সাইট হল(admission.nu-bd.net) অবশ্য সেখানে সাহায্যের জন্য ০১৫৫০৪০২৩০০ সহ ৬টি মোবাইল নাম্বার দেওয়া থাকলেও কোন নাম্বারেই যোগাযোগ করা যাচ্ছেনা।
কতৃপক্ষের কাছে অতিদ্রুত এর সমাধান কামনা করছি।

অন্যথায় আমরা ফিরে যেতে চায় অতীতে, যেখানে ছিলনা server error এর মত কোন বিড়ম্বনা…………