২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাধা সব সময়ই ঘোলা পানি খায়!!

মাহবুব

Published : 21 Sep 2012, 12:20 AM

Updated : 24 Jun 2022, 12:02 AM

খুবই প্রচলিত একটা কথা আছে, এইতো গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়! বহু চড়াই উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত পদ্মার ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এলো বিশ্বব্যাংক! কিন্তু যে সব দাবি পূরণ হওয়াতে বিশ্বব্যাংক তাদের সিদ্ধান্ত বদলালো সেগুলো যদি দশ মাস আগেই করত তাহলে উনাদেরও এত গাল মন্দ শুনতে হতো না আর জনগণকেও এতদিন অপেক্ষায় থাকতে হতো না। তবে এই নাটকের এখানেই পরিসমাপ্তি ঘটুক সেই প্রত্যাশাই করছি। এখন শুধু একটাই দাবি সেতু নিজেরা করব বলে জনগনের কাছ থেকে যে টাকা গুলো নিয়েছেন সেগুলো যথাযোগ্য ব্যবস্থাপনায় ফেরত দিয়ে নিজেদের সততার প্রমাণ দিয়ে আমাদেরকে ধন্য করবেন!