২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর কিভাবে হতে হয় সেটাও আমাদের জানা আছে… প্রধানমন্ত্রী এই হুমকি কাকে দিলেন?

কান্টি টুটুল

Published : 08 Sep 2012, 11:41 PM

Updated : 24 Jun 2022, 12:03 AM

http://www.youtube.com/watch?v=8H1j3InGFP8

বুয়েট এর সাথে আমি সম্পর্কিত না,কিন্তু এদেশের কোন স্বনামধন্য প্রতিষ্ঠানের ছাত্র/শিক্ষকদের সাথে অন্যায়,অবিচার করা হলে আমি শংকিত হই যেমন সোনালী ব্যাংকে হিসাব না থাকা সত্বেও এই ব্যাংকের সাম্প্রতিক ঘটনাবলী সারা দেশবাসীর মত আমাকেও শংকিত করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী,
জনগনই সকল ক্ষমতার উৎস, কিন্তু বুয়েট সম্পর্কিত আপনার আজকের বক্তব্য শুনে মনে হল আপনি সেই জনগণকেই হুমকি দিচ্ছেন।

মনে রাখা দরকার এদেশের মানুষ কখনই একটি রাজনৈতিক দলকে পরপর দুবার ক্ষমতায় বসায় নাই,আর আগামী নির্বাচনও খুব একটা দূরে না।