২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

শেখ মেহেদী মির্জা

Published : 22 Aug 2012, 12:02 PM

Updated : 24 Jun 2022, 12:04 AM

অনেকেই মনে করে এ দেশে ইসলামি রাজনৈতিক দল না থাকলে ইসলাম থাকবেনা,সবাই নাস্তিক হয়ে যাবে, এটা তাদের ভুল ধারনা ও ইসলাম সম্পর্কে না জানার কুফল । কোন রাজনৈতিক দল এদেশের মানুষকে মুসলমান করেনি, আর কোন ইসলামি রাজনৈতিক দলের ওপর ইসলামের টিকে থাকা নির্ভর করে না, বরং ইসলামি রাজনৈতিক দলগুলোর টিকে থাকা নির্ভর করে ইসলামের ওপর। আর এদেশে ইসলামকে টিকিয়ে রাখার দোহাই দিয়েই তারা পার্থিব লালসা হাসিল করে । কিছু একপেশে শিক্ষিত লোক এসব দলগুলোর পক্ষে সাফাই গায় ইসলামকে রক্ষা করার জন্য। এই তাদের ইসলাম নিয়ে ধারনা !!!