২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদ স্মরণে: ইউটিউব সংকলন প্রস্তাবনা, ইউটিউব বরাবর

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 24 Jul 2012, 12:26 AM

Updated : 24 Jun 2022, 12:06 AM

মাত্র কয়েকদিন আগে রাজেশ খান্না মারা যাওয়ার পর ইউটিউব একটা সংকলন লিংক করেছিল, তড়িৎ। সম্ভবত নিজ উদ্যোগেই। তাতে রাজেশ খান্নার অভিনীত চলচ্চিত্রগুলো থেকে জনপ্রিয় গানগুলো ছিল। যেগুলো বিভিন্ন ইউজারের পোস্ট করা। ইউটিউবে হুমায়ূন আহমেদের সিনেমা, নাটক, চলচ্চিত্রের গান নিয়ে প্রচুর ভিডিও রয়েছে। ইউটিউবে হুমায়ূন আহমেদ এর চলচ্চিত্র, নাটক, চলচ্চিত্রের গানগুলো নিয়ে এই মূহূর্তে ইউটিউবে এমন একটি শ্রদ্ধাঞ্জলি সংকলন লিংক করার আহবান জানানোর সঠিক ও দ্রুততম পদ্ধতি কী হতে পারে?

সবাই কি ইউটিউব বরাবর দৃষ্টি আকর্ষণ করবেন – বিভিন্ন গান/নাটক/চলচ্চিত্রের ভিডিও লিংকগুলো জানিয়ে? সকল ব্লগার বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি – ইউটিউবের কোন ইমেইলে অনুরোধ করা যেতে পারে? জানা থাকলে শেয়ার করুন। এবং ইউটিউব বরাবর লিখুন।