২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাষণ্ড স্বামী চার আঙ্গুল কেটে নিয়েও থামাতে পারলো না জুঁইকে

স্মৃতি ছায়া

Published : 19 Jul 2012, 01:15 PM

Updated : 24 Jun 2022, 12:06 AM

জুঁইয়ের কথা মনে আছে ! ঐযে সেই মেয়েটি পরীক্ষার আগে যার চারটি আঙ্গুল কেটে নিয়েছিলো পাষণ্ড স্বামী রফিকুল ইসলাম । সেই জুঁই নরসিংদী গভরমেন্ট কলেজ থেকে এবার এইচ এস সি পরীক্ষায় অংশ নিয়ে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪..৩৮ পেয়েছেন । অথচ এই জুঁইয়ের লেখাপড়া বন্ধ করার জন্যই উঠে পরে লেগেছিলো স্বামী রফিকুল ইসলাম । স্বামীর নির্দেশ অমান্য করায় জুঁইয়ের উপর নেমে আসে নির্মমতা । তারপরও দমে যাননি এই তরুন তুর্কি । বোন সানিয়াকে শ্রুতি লেখক হিসেবে নিয়ে এবারের এবার এইচ এস সি পরীক্ষায় অংশ নেন তিনি আর তাতেই তার এ চমকপ্রদ ফলাফল । এলাকাবাসীর মুখে মুখে এখন জুঁইয়ের সাফল্য । জুঁই আজ সবার গর্ব ।