এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন।
এবার যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলো তাঁরা তাঁদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করল। আশা করি সকলেই এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আর যাঁরা এবার কৃতকার্য হতে পারেনি তাঁদেরকে হতাশ হলে চলবে না। তাঁরা আরো বেশী বেশী পড়ালেখা করে আগামী বছর কৃতকার্য হতে পারবে বলে আমি আশা করছি।
এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সারাদেশে গড়ে ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবং সর্বমোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ১৬২ জন। ফলাফলের দিক থেকে সিলেট বোর্ড এবার এসএসসি'র মত এইচএসসিতে সারাদেশের মধ্যে সেরা। সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
