২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার সাইফ ভূঁইয়ার স্মরণে হাইকোর্ট মাজার মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মঞ্জুর হোসেন ঈসা

Published : 13 Jul 2012, 05:23 PM

Updated : 24 Jun 2022, 12:07 AM

ব্লগার সাইফ ভূইয়া স্মৃতি সংসদের উদ্যোগে ব্লগার মঞ্জুর হোসেন ঈসার সমন্বয়ে হাইকোর্ট মাজার মসজিদে ব্লগার সাইফ ভূইয়ার রুহের মাগফেরাত কামনা করে বাদ জুম্মা মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাইকোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব হাফেজ মাও. আবদুর রহমান। আরও উপস্থিত ছিলেন সাবেক উপ-রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি, বাংলাদেশের প্রধান বিচারপতিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধা কবি মতিউর রহমান সরদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার দিনগত রাত্র ১০ টায় ল্যাব এইড হাসপাতালে থাকা কালে চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে যান সাইফ ভূইয়া। তিনি দীর্ঘদিন দুরারোগ্য লিভার সিরসিসে ভুগছিলেন।