অবশেষে বৃষ্টি! সবার মনে শান্তি ফিরল
রথিন শর্মা,২৪ ডটনেট,১৭ জুন ॥ তাপদাহে অতিষ্ঠ জীবন সকলের কাছেই খুব খারাপ লাগছিল অবশেষে বৃষ্টি! শনিবার আষাঢ়ের দ্বিতীয় দিন ভোলায় সকালে এক পশলা বৃষ্টি, গরমের দুর্বিসহ জীবনে বুলিয়ে দিয়েছিল শান্তির পরশ। প্রত্যেকটি মানুষ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর এর ভেতর দিয়ে শুরু হলো বর্ষা কাল। টানা বৃষ্টির অত্যাচারে এক সময় হয়তো জন-জীবন অতিষ্ট হয়ে উঠবে। আবার এর থেকেও মানুষ পরিত্রান চাইবে। আর এভাবই চলবে আমাদের জীবন। নতুন কে বরন করে নেয়া আর পুরাতনকে ছুড়ে ফেলে দেয়া।
