শেখ হাসিনার সঙ্গে বৈঠক ফলপ্রসূ: মোদী
“আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল,” বলেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার নয়া দিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক্স প্ল্যাটফর্মে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।”
ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়া দিল্লিতে পৌঁছার পরপরই মোদীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। শীর্ষ বৈঠকে তিনটি সমঝোতা স্মারক সই হয়।
বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, “দ্বিপাক্ষিক বিষয়গুলো-তিস্তাসহ এগুলো ভারতের প্রধানমন্ত্রী সরকারি বিভিন্ন পর্যায়ে আলোচনার মধ্যে সমাধানের কথা বলেছেন। আর নির্বাচন নিয়ে, আমাদের সামনে এটা নিয়ে আলোচনা হয়নি।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
