২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ‘প্রস্তুত’

“নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে,” বলেন বিজিবি মহাপরিচালক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 02:16 AM

Updated : 17 Jan 2024, 02:16 AM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। 

রোববার পিলখানায় বিজিবির ফোর্স সাপোর্ট উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা জানান তিনি।

সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক নাজমুল বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির উপর অর্পিত যে কোনো দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।”

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)