২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপির ৪ অতিরিক্ত উপ-কমিশনারকে বদলি

বদলি হওয়া চার উপ-পুলিশ কমিশনারের মধ্যে দুজন ট্রাফিক বিভাগের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 04:06 PM

Updated : 20 Sep 2022, 04:06 PM

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. সোহেল রানাকে ট্রাফিক রমনা বিভাগে বদলি করা হয়েছে।

ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. মিজানুর রহমানকে ট্রাফিক-মিরপুর বিভাগ বদলি করা হয়েছে।

পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. আরিফুল ইসলামকে ক্রাইম বিভাগে এবং গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান ফিরোজকে পল্লবী জোনে বদলি করা হয়েছে।