২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার সহায়তায় 'ঢাকা মঞ্চ'

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচারে গঠিত ট্রাইব্যুনালকে সহায়তা দিতে ৭১ সদস্য বিশিষ্ট 'আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চ' গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 12:49 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচারে গঠিত ট্রাইব্যুনালকে সহায়তা দিতে ৭১ সদস্য বিশিষ্ট 'আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চ' গঠন করা হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ সহায়ক মঞ্চ গঠন করে। শাহরিয়ার কবিরকে এর আহ্বায়ক এবং ব্যারিস্টার তুরীন আফরোজকে সদস্য সচিব মনোনিত করা হয়েছে। সহায়ক মঞ্চ যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আর্ন্তজাতিক জনমত গঠনের পাশাপাশি ট্রাইব্যুনালকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে বলে জানান এর আহবায়ক শাহরিয়ার কবির। এই মঞ্চে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা আইনজ্ঞ এবং মানবাধিকার নেতাদের যুক্ত করা হবে বলেও জানান তিনি। শনিবার বিকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (২০১০-১১) ঘোষণার পর এ সহায়ক মঞ্চ গঠনের ঘোষণা দেওয়া হয়। শাহরিয়ার কবির বলেন, "এখন পর্যন্ত সরকার ট্রাইব্যুনালের জন্য পর্যাপ্ত প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তা নিয়োগ দিতে পারেনি। যে কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। এছাড়া যুদ্ধাপরাধীরা বিদেশে কিছু সংস্থা ও ব্যক্তিকে ভাড়া করে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। এর বিরুদ্ধেও সরকারের কোনও কূটনৈতিক উদ্যোগ নেই।" তিনি অভিযোগ করে বলেন, "প্রশাসনে যুদ্ধাপরাধীদের সহযোগিরা ঘাঁপটি মেরে রয়েছে। তা না হলে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বরাদ্দ করা অর্থের চার ভাগের তিন ভাগও কেন ছাড় দেওয়া হলো না? এরা কারা? এদের চিহ্নিত করে প্রশাসন থেকে বিতারিত করতে হবে। না হলে বিচার প্রক্রিয়ায় এরা বাধা সৃষ্টি করবেই।" আগামী তিন বছরের মধ্যে সরকার শীর্ষ পর্যায়ের যুদ্ধাপরাধীদের বিচার শেষ করবে-এমন প্রত্যাশার কথা শুনিয়ে শাহরিয়ার কবির বলেন, "আমরা চাই যেসব স্বজন হারা এখনো বেঁচে আছেন, তারা ওই অপরাধীদের সাজা দেখে যাক।" তিনি বলেন, "এই সরকারের সময়ই বিচার শেষ করতে হবে। না হলে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করতে চারদলীয় জোট সরকার যেভাবে কালক্ষেপণ করেছিল যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও তাই হবে।" আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চের সদস্যদের মধ্যে রয়েছেন- বিচারপতি গোলাম রাব্বানী, বিচারপতি এ কে বদরুল হক, বিচারপতি এবাদুল হক, বিচারপতি আওলাদ আলী, ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া, সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান, অধ্যাপক মুনতাসির মামুন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, আব্দুল মান্নান, সুলতানা মাহমুদ শিমন, ব্যারিস্টার সাইফুর রহমান লিটন, জায়েদ আলী হাসান খান, ইমরুল হাই সজিব, মুনতাসির উদ্দিন আহমেদ, সাদিয়া আরমান প্রমুখ। এ ছাড়া সহায়ক মঞ্চে বিদেশি সদস্যদের মধ্যে আছেন অ্যাটর্নি উইলিয়াম স্লোন (কানাডা), অ্যাটর্নি টমাস কিটিং (যুক্তরাষ্ট্র), এবিএম নাসির (যুক্তরাষ্ট্র), ব্যারিস্টার নোরা শরিফ (যুক্তরাজ্য), ক্রিস ব