২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্পিকারের সঙ্গে নতুন আইজিপির সাক্ষাৎ

বাহিনীটির উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 10:04 PM

Updated : 02 Nov 2022, 10:03 PM

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে পুলিশের নতুন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে তারা পুলিশ বাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, দেশে চলমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন।

এসময় স্পিকার বলেন, “সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বর্তমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ কার্যকরী ভূমিকা পালন করে চলেছে।”

পুলিশ মহাপরিদর্শক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে, দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভবপর হয়েছে।”

এ সময় সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।