২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ভৈরবে দুর্ঘটনা: ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল বন্ধ

“মেরামত শেষে কখন ট্রেন চলাচল আবার শুরু হবে তা বলা যাচ্ছে না,” বলেন রেলের একজন কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 06:39 PM

Updated : 23 Oct 2023, 06:39 PM

ভৈরবে এগারসিন্ধুর এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট এবং কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার বেলা পৌনে ৪টার দিকে ভৈরব স্টেশনের আউটারে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম বলেন, “ঘটনার পর আখাউড়া জংশন থেকে টঙ্গী জংশন পর্যন্ত রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুই দিকে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, মহানগর গোধূলী, কালনী এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সোনারবাংলা ট্রেন আটকে পড়েছে।”

সন্ধ্যা সোয়া ৬টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের রিলিফ ট্রেন ঢাকা রওনা হয়ে কাছাকাছি পৌঁছে গেছে। মেরামত শেষে কখন ট্রেন চলাচল আবার শুরু হবে তা বলা যাচ্ছে না।”