১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এক্সপ্রেসওয়ে উদ্বোধনের দিন ঢাকার সড়কে নিয়ন্ত্রণ যেসব পথে

শনিবার উদ্বোধনের পর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পরদিন থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 04:05 PM

Updated : 05 Oct 2023, 04:05 PM

ঢাকায় প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুয়ার অবশেষে খুলছে।

শনিবার উদ্বোধনের পর এটি চালু হবে পরদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ঢাকার যানজট কমাতে বহুল আলোচিত এ এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন।

শেরেবাংলা নগরে পুরাতন আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠে হবে উদ্বোধন অনুষ্ঠান। এ উপলক্ষে কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এজন্য যানবাহন চলাচল ও সুষ্ঠু পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা করেছে ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগ।

ব্যানার ও স্টিকার ছাড়া অন্যান্য যানবাহনকে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কিছু সড়ক এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছে পুলিশ। কিছু জেলার গাড়িকেও ভিন্ন পথ্য ব্যবহার করতে বলা হয়েছে।

[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid021C9km7N32LcFAv6HsRLK5NWXtJ6hbdTEoreK8vrbwcgFv1LDEgF2EEhTpKzsqAFBl ]