২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজড়া সেজে চাঁদাবাজি: ৪ আসামি কারাগারে

ঢাকার উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হিজড়া সেজে চাঁদাবাজি: ৪ আসামি কারাগারে

হিজড়া সেজে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 09:47 PM

Updated : 04 Sep 2022, 09:47 PM

ঢাকার উত্তরায় বিভিন্ন যাত্রী পরিবহনে হিজড়া সেজে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার ঢাকার মহানগর হাকিম আহম্মেদ হুমায়ুন কবির তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো চার আসামি নিজেদের মৌসুমী হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫) নামে পরিচয় দিয়েছেন। তারা দীর্ঘদিন ধরেই এ এলাকায় হিজড়া সেজে চাঁদাবাজি করতেন।

গত শনিবার রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চারজনকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, তারা সবাই পুরুষ।

পুরনো খবর:

হিজড়া পরিচয়ে চাঁদাবাজি, পুলিশ বলছে পুরুষ

রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে আসামিদের হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।