নিউ মার্কেট কাঁচাবাজারের সিঁড়িতে পড়ে ছিল নারীর লাশ
ওই নারী নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন।
ঢাকার নিউ মার্কেটে বনলতা কাঁচাবাজারের সিঁড়ি থেকে নাম না জানা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২ টার দিকে খবর পেয়ে আনুমানিক ৪৬ বছর বসিসী ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নিউ মার্কেট থানার এসআই সাগর সাহা।
তিনি বলেন, “আমরা খবর পেয়ে বনলতা কাঁচা বাজারে ছয় নাম্বর সিঁড়ি থেকে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।”
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, ওই নারী নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন, তিনি ওই এলাকাতেই থাকতেন।
তাদের ধারণা, অসুস্থতা জনিত কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে। এর পরেও নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছে পুলিশ।
এসআই সাগর বলেন, “তার নাম-পরিচয় খুঁজতে আমরা সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দিয়েছি।”
