২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঢাকায় জাল নোটসহ গ্রেপ্তার ২

গরুর হাটসহ বিভিন্ন বাজারে তারা জাল নোট সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

ঢাকায় জাল নোটসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার মো. হাকিম আহমেদ ও মো. দেলোয়ার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 01:35 PM

Updated : 24 Dec 2023, 01:35 PM

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

দক্ষিণখান থানার মোল্লারটেক কশাইবাজার থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তারের কথা জানান র‌্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন- মো. হাকিম আহমেদ (২৩) ও মো. দেলোয়ার (২৬)।

তাদের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকার জাল নোট পাওয়ার কথা জানিয়ে র‌্যাব বলছে, গ্রেপ্তার দুজন একটি চক্রের সঙ্গে যুক্ত। গরুর হাটসহ বিভিন্ন বাজারে তারা জাল নোট সরবরাহ করে আসছিল।